গুলিতে নিরীহ কৃষক নিহত হওয়ার ঘটনায় দারোগা বেলায়েতসহ ৪ ডিবি পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা
মাধবপুর উপজেলার সীমান্তবর্তী আলীনগর গ্রামে ডিবি পুলিশের গুলিতে নুরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই বেলায়েত হোসেনকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামীরা হলেন কনস্টেবল জাহিদ হোসেন, কনস্টেবল মাহফুজুর রহমান, কনস্টেবল আনিছুর রহমান, আলীনগর গ্রামের ছায়েব আলী মুন্সির ছেলে আতাউর রহমান (৩২) ও মহনপুর গ্রামের ইয়াকুব আলীর
পুলিশের জনবল ও যানবাহন বাড়ানো হচ্ছে
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, পুলিশের জনবল বাড়ানোসহ তাদের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও যানবাহন বাড়ানো হচ্ছে। ইতিমধ্যে পুলিশে রদবদল শুরু হয়েছে এবং যানবাহন ও জনবল বাড়ানোর বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সংকট দুরীকরণে কনস্টেবল ও এসআই নিয়োগ শুরু হয়েছে। বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, যে সমস্ত এলাকায় বিদ্যুত নেই সেসব এলাকায় বিদ্যুত পৌছে দেয়া হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা ও
হবিগঞ্জ কালীবাড়ি মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ দোকানের ভাড়া মূল্যায়ন ও অব্যবহৃত কক্ষ ভাড়া দ
হবিগঞ্জের ঐতিহ্যবাহী কালীবাড়ির কার্যকরী কমিটি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক মাহমুদ হাসানের উপস্থিতিতে সাধারণ সভায় গঠন করা হবে। সেই সাথে মন্দিরের সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণ, দোকান কক্ষগুলোর ভাড়া মুল্যায়ন, ভাড়ার চুক্তিপত্র সম্পাদন, অব্যবহৃত কক্ষ ভাড়ার দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। সেই সাথে তিনি কালীবাড়ির সার্বিক উন্নয়নের ব্যাপারে তার কাছে সুপারিশ প্রদানের পরামর্শ দেন। গতকাল সকালে
মহানায়ক মান্না নির্যাতিত জনগোষ্ঠির পক্ষে প্রতিবাদী ভূমিকায় অভিনয় করেছেন
মহানায়ক মান্না ফান্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেছেন, প্রয়াত নায়ক মান্না তার জীবনের স্বল্প সময়ে বিভিন্ন ছায়াছবিতে সমাজের নিপীড়িত ও নির্যাতিত জনগোষ্ঠির পক্ষে প্রতিবাদী ভূমিকায় অভিনয় করেছেন। তিনি অভিনয় করে অল্প দিনেই এদেশের অগণিত দর্শকের হৃদয় জয় করেন। দেশের অশ্লীল চলচ্চিত্র নির্মাণের বিরুদ্ধে মান্নার ছিল বলিষ্ঠ ভূমিকা। দেশীয় সংস্কৃতির সুস্থ বিকাশ ও অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধ করে নির্মল বিনোদনের
চুনারুঘাটে বখাটের ইভটিজিংয়ে এক স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধের আশঙ্কা
চুনারুঘাটে দুই বখাটের ইভটিজিং ও এসিড নিক্ষেপের হুমকিতে এক ছাত্রীর স্কুলে আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় নির্যাতিত স্কুল ছাত্রী হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের বাসিন্দা এক মেধাবী ছাত্রী চুনারুঘাট অগ্রনী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে লেখপড়া করে। সে বাড়ি থেকে স্কুলে আসার পথে একই গ্রামের নূরুল হকের পুত্র সেলিম ও ফজলুল হকের পুত্র খালেদ উত্যক্ত করার
যাদেরকে যাকাতের মাল দিবেন
মাহে রমযান যাকাত আদায়ের একটি উত্তম সময়। এ মাসে ছদকা খয়রাত করলে এমনিতেই অন্য মাসের তুলনায় বেশি সওয়াব পাওয়া যায়। কাজেই যাকাতও এ মাসে দেয়া ভাল। বিশেষ করে ঈদুল ফেতরের পূর্বক্ষনে যদি একজন গরীব কিছু যাকাতের মালও পায় তাহলে সে স্বাচ্ছন্দে ঈদ করতে পারে। যাকাত আদায় করা সম্পর্কে আল্লাহ পাক বলেন, তাদের মাল থেকে যাকাত আদায় কর
এমপি এডভোকেট আবু জাহির শুভেচ্ছা বিনিময় করবেন
হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে এবার ঈদুল ফিতরের ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ১ম জামাত পরিচালনা করবেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ও ২য় জামাত পরিচালনা করবেন মাওলানা নাজমুল হক। নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া
চুনারুঘাটে সমাজকল্যাণ মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার মোবাইল চুরি
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামনের মোবাইল চুরি হয়েছে। গতকাল চুনারুঘাটে আব্দুর রউফ এর বাড়িতে ইফতার মাহফিল থেকে নকিয়া এন ৭২ মডেলের এই মোবাইলটি চুরি হয়ে যায়। মন্ত্রীর সাথে তিনি ইফতার মাহফিলে গিয়েছিলেন। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার মোবাইল ফোন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য
বানিয়াচঙ্গের মন্দরী ইউনিয়ন পরিষদের এলজিএসপি এলআইসি কর্মশালা সমাপ্ত
বানিয়াচঙ্গ উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদের এলজিএসপি ও এলআইসি প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সিডিউল অনুযায়ী সকল ওয়ার্ডের ডব্লিউডিসি ও এসএসসি কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রশিক্ষণ শুরু ও শেষ হয়। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বানিয়াচঙ্গ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ রায়। এছাড়াও সকল ওয়ার্ডের ইউএফটিগণ কর্মশালায় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। কর্মশালায় ইউপিপিসি, ডব্লিউডিসি ও
|