যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বানিয়াচঙ্গ উপজেলা যুবদল সভাপতির নিন্দা

হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ ও সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বানিয়াচঙ্গ উপজেলা যুবদল সভাপতি শেখ মোঃ আমির হোসেন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি দাবি করেন হবিগঞ্জে খালেদা জিয়ার জনসভায় ব্যাঘাত ঘটনানোর উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে যুবদলসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিজ্ঞপ্তি