মক্রমপুর ইউনিয়নের বিভিন্ন দলের নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের বিভিন্ন দলের নেতাকর্মী এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের জাপা প্রার্থী শংকর পালের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারস্থ জেলা জাপার অস্থায়ী কার্যালয়ে তারা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জাপা নেতা জালাল উদ্দিন খান, তৌহিদুল ইসলাম তৌহিদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, এস এম লুৎফুর রহমান, এস এম সুরুজ আলী, নায়েব আলী, দিলীপ বর্মন, আব্দুল আউয়াল, সোহেল আহমেদ রানা, ফাহিম প্রমুখ। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জাবেদ মিয়া, জাহির মিয়া, তৌহিদ মিয়া, সজীব মিয়া,  ইমরান, শাহ আলম, অনিক আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি