গতকাল সকালে হবিগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে হবিগঞ্জ ড্রাগিস্ট এবং কেমিস্ট সমিতির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে ও সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জনের কার্যালয়ে রেডক্রিসেন্ট প্রতিকের অপব্যবহার রোধকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ২টায় মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমের সভাপতিত্বে মাধবপুর উপজেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, উপজেলার ড্রাগিস্ট এবং কেমিস্ট সভাপতি বিভিন্ন ফার্মেসীর মালিকগণের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিআরসি’র ডেলিগেট ভোলডে সোজহো, ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ তরুণ কুমার ধর, জাতীয় সদর দপ্তরের ড. রিজিয়া জোবেদ, জেএডি খন্দকার এনায়েত উল্লাহ্ একরাম, হবিগঞ্জ জেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সেক্রেটারী ডাঃ জালাল উদ্দিন, ইউনিট কর্মকর্তা আলাউদ্দিন পাটোয়ারী, পংকজ, জামি, আশিষ, কয়েস, নৌশাদ। বিজ্ঞপ্তি








