কুতুবের চক জামিয়া রাশিদিয়া মাদ্রাসা উন্নয়নে জাপা নেতা আতিকের অনুদান
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাপা প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, পল্লীবন্ধু এরশাদ ইসলামসহ সকল ধর্মের খাদেম হিসেবে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আমি তারই সৈনিক হয়ে হবিগঞ্জ-লাখাইবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করুন। গতকাল বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জের কুতুবের চক জামিয়া রাশিদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর আ.স.ম আফজল আলী রুস্তমের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোস্ত আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাপা নেতা মীর জিয়াউল হক জিয়া, আব্দুস সালাম মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজল আহমেদ মেম্বার, শহীদ মেম্বার, এম এ কাইয়ুম, ফারুক মিয়া, আব্দুল মোত্তালিব, সাবেক কাউন্সিলর মাখন মিয়া, মাওলানা আব্দুল হান্নান, ফজল আহমেদ, আব্দুর নুর মাস্টার, শেখ আক্তার আলী, মঈনুল ইসলাম দুলাল, এস এম সুরুজ আলী, মোজাহীদ আলম জাহীদ, মোকাদ্দিম নিশু প্রমুখ। সভায় আতিকুর রহমান আতিক মাদ্রাসায় ৫০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শুরুতে আতিকুর রহমান আতিককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মাদ্রাসার শিক্ষার্র্থী ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি