হবিগঞ্জ সদর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে
যাদের জন্ম ১৯৯৫ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই ভোটার হতে পারবেন ॥ কোন দ্বিতীয়বার ভোটার হতে পারবেন না
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম ১৯৯৫ সালের ১ জানুয়ারি বা তার আগে তারাই ভোটার হতে পারবেন। তবে যারা একবার ভোটার হয়েছেন তারা কোনভাবেই দ্বিতীয়বার ভোটার হতে পারবেন না। ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ছবি নিবন্ধনের কাজ। হবিগঞ্জ পৌরসভায় ১৬  থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ছবি নিবন্ধনের কাজ করা হবে। ১৬ সেপ্টেম্বর হবিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড উমেদনগর অংশ,  ১৭ সেপ্টেম্বর ১নং ওয়ার্ড উমেদনগর পশ্চিম, ২নং ওয়ার্ড (যশেরআব্দা ও বগলাবাজার ব্যতীত), ১৮ সেপ্টেম্বর ২নং ওয়ার্ডের যশেরআব্দা ও বগলাবাজার, ৩নং ওয়ার্ড (নোয়াহাটি ব্যতীত), ১৯ সেপ্টেম্বর ৪নং ওয়ার্ড, ২০ সেপ্টেম্বর ৫নং ওয়ার্ড, ২১ সেপ্টেম্বর ৬নং ওয়ার্ড (শ্যামলী আবাসিক এলাকা ও পুরান মুন্সেফ কোয়ার্টার ব্যতীত), ২২ সেপ্টেম্বর ৭নং ওয়ার্ড, ২৩ সেপ্টেম্বর ৮ নং ওয়ার্ড (ঘোষপাড়া, ফায়ারসার্ভিস, সুলতান মামুদপুর, তেঘরিয়া খোয়াই নদীর পাড় ব্যতীত), ২৪ সেপ্টেম্বর ৯নং ওয়ার্ড (অনন্তপুর আবাসিক এলাকা ব্যতীত), ২৫ সেপ্টেম্বর ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া, ফায়ার সার্ভিস, সুলতান মামুদপুর ও তেঘরিয়া খোয়াই নদীর পশ্চিম পাড়, ৯নং ওয়ার্ডের অনন্তপুর আবাসিক এলাকা কোরেশনগর, ২৬ সেপ্টেম্বর ৩নং ওয়ার্ডের নোয়াহাটি, ৬নং ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকা ও পুরান মুন্সেফ কোয়ার্টার বাসিন্দারা হবিগঞ্জ পৌরসভা ভবনে ছবি নিবন্ধন করাতে পারবেন।

প্রথম পাতা