ব্রাহ্মণডোরায় জমি দখল করতে নিরীহ পরিবারের উপর হামলা ॥ স্বামী-স্ত্রীসহ ৩ জন আহত
নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নূরপুর ইউনিয়নের ব্রাহ্মণডোরা গ্রামের নিপেন্দ্র দাশ নামে এক নিরীহ ব্যক্তির ফসলি জমি দখল করতে হামলা চালিয়েছে প্রভাবশালী চক্র। ৪ সেপ্টেম্বর হামলায় নিপেন্দ্র দাশ (৪৫), তার স্ত্রী বিথি রানী দাশ (৩৫), বড় ভাইয়ের স্ত্রী শেফালী দাশ (৪৫) আহত হয়। হামলায় আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নিপেন্দ্র দাশ অভিযোগ করেন, তার বাড়ির পাশের পৈত্তিক ৫৪ শতক জমি জোরপূর্বক দখল করতে একটি প্রভাবশালী চক্র মরিয়া হয়ে উঠে। তাদের দখলে বাধা দিতে গিয়েই হামলার শিকার হয়েছেন।