ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সম্পাদককে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জ শহরে আনন্দ মিছিল
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত সভাপতি আব্দুল কাদির ভূইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল কাইয়ূমের নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলাপাতা রেস্টুরেন্টের মোড়ে মোঃ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাদী রাসেল, শহিদুল আলম চৌধুরী, আজিজুর রহমান, শাহ আমিনুল হক, আব্দুল মোতালিব, সাইফুল ইসলাম, দুলাল আহমেদ, পারভেজ আহমেদ, শরীফ উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী, শেখ ফয়জুল হক, সাইফুল ইসলাম, শাহনুর ইসলাম, আব্দুল মোতালিব, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, জয়নাল আবেদিন,আমিনুল ইসলাম, জসিম মিয়া, সায়েম আহমেদ, আমিনুল ইসলাম, হিরা মিয়া, রনি আহমেদ প্রমূখ।
সভায় বক্তারা নতুন কমিটি ঘোষণা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি