হবিগঞ্জ চেম্বারের নব-নির্বাচিত পরিচালক রোটারিয়ান শামীমকে রোটার্যাক্ট ক্লাবের সংবর্ধনা

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালক রোটারিয়ান মিজানুর রহমান শামীমকে সংবর্ধনা দিয়েছে রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ। গতকাল শুক্রবার বিকেল ৫টায় হবিগঞ্জ শহরের কালীবাড়ি ক্রস রোডের লিংক কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট রোটার্যাক্টর দিবাকর পাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর সেক্রেটারি প্রদীপ দাশ সাগর, যুগ্ম সম্পাদক এস এস আল আমিন সুমন, সার্জেন্ট এট আর্মস শিশির চন্দ্র বণিক ও প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর এস এম মহসিন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রোটার্যাক্ট ক্লাব অব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জাদিল আহমেদ, রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর পাস্ট প্রেসিডেন্ট আজহারুল ইসলাম মুরাদ, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এস এম ওয়াদুদ মাসুম, ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম, সেক্রেটারি শুভজিৎ দেব শাওন, যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর সামিয়া আল ইসলাম শাম্মী, ট্রেজারার কৃষ্ণ চন্দ্র শীল, সার্জেন্ট এট আর্মস নয়ন চন্দ্র দেব, এডিটর মোঃ মাহফুজুর রহমান, কো-এডিটর শেখ জামাল, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সুবীর কান্তি রায়, ক্লাব সার্ভিস ডিরেক্টর রেদোয়ান আহমেদ রিয়াজ, রোটার্যাক্টর মোঃ সেকুল ও রোটার্যাক্টর শ্রাবণী সূত্রধর। প্রেস বিজ্ঞপ্তি