গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় সদর ও পৌর ছাত্রদলের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ও পৌর ছাত্রদল নেতৃবৃন্দ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে নব-নির্বাচিত কমিটিতে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক ও রাজিব আহসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুসা আহম্মদ দিপু’র সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনূর চৌধুরী সোহান-এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন পারভেজ মোল্লা, মনজুরুল ইসলাম পারভেজ, রুহেল খান, হেলাল আহম্মদ বাবু, রাহি, ফরহাদ, হানি, ছাব্বির, লিটন, তোহ্ফা, তুষার, সিজান, অপু, জনি, শাহালম, কাদির, বরজু, মালেক, শেখ শিবলু, শাহ অপু, রুপন, মিলন, মামুন, বাপ্পু, নাহিয়ান, টিটুল, মাহিয়ান, রিপন, নাহি, শুভ, রাহুল, সবুজ, বুরকান, রুপক। প্রেস বিজ্ঞপ্তি








