হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

গতকাল সকাল ৯টায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শামীম আহছান। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মর্তুজা ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বিদায়ী প্রেসিডেন্ট মোঃ আলমগীর চৌধুরী। বক্তারা সুষ্ঠুভাবে চেম্বারের নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন বোর্ড ও আপীল বোর্ডকে ধন্যবাদ জানান। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সেলিম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম বাবুল, নির্বাহী সদস্য দুলাল সূত্রধর, মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু, নাসির উদ্দিন, এমএ আজিজ ইউনুছ, আবুল কাসেম জুয়েল, অজেয় বিক্রম দাশ শিবু, নজমুল আনাম খান, বিদায়ী কমিটির জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দেওয়ান মিয়া, নির্বাহী সদস্য ইসমাঈল হোসেন, এস এ খান এনাম, শ্যামল চন্দ্র রায়, নির্বাচন বোর্ডের সদস্য এসএম বজলুর রহমান প্রমূখ। নব-নির্বাচিত প্রেসিডেন্ট হবিগঞ্জ চেম্বার অব কমার্সকে ব্যবসায়ীদের সকল ধরণের স্বার্থ অক্ষুন্ন এবং হবিগঞ্জকে শিল্পোন্নয়নে আরো অগ্রণী ভূমিকা রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিদায়ী প্রেসিডেন্ট নব-নির্বাচিত প্রেসিডেন্টকে ফুলের তোড়া প্রদান করেন এবং নির্বাচিত কমিটির বলিষ্ঠ নেতৃত্বে হবিগঞ্জ চেম্বারকে একটি শক্তিশালী চেম্বার হিসেবে ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি