মানচেস্টারে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সাথে শুভেচ্ছা বিনিময়
গত ১৬ আগস্ট মানচেস্টারের স্থানীয় একটি রেস্টুুরেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনটিকে স্মরণ করতে মানচেস্টার আওয়ামীলীগ ও যুবলীগ যৌথভাবে আয়োজন করেছিল আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান শেষে মন্ত্রী আবুল কালাম আজাদের সাথে এক শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন মানচেষ্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান মন্নান খাঁন ও মানচেস্টার যুবলীগের সভাপতি গাউছুল ঈমাম চৌধুরী সুজন। উক্ত শুভেচ্ছা বিনিময়ে তারা একে অপরের সাথে কৈশল বিনিময় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।