স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ ও মাধবপুরে বিষপানে দুই গৃহবধূর মৃত্যু ঘটেছে। নবীগঞ্জ থেকে উত্তম কুমার পাল হিমেল জানান, গত শুক্রবার সকালে কুর্শি ইউনিয়নের আমতৈল গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী সুজনা বেগম (২২) পরিবারের সকলের অগোচরে কীটনাশক পান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, শনিবার বিকেলে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের মানিক দেবের স্ত্রী শিল্পি রানী দেব (৩০) বিষপান করে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উভয় মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।