হবিগঞ্জ স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠনকল্পে গতকাল মঙ্গলবার রাত ৮টায় শহরের কালীবাড়ি সড়কস্থ ঝলক শিল্পালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নৃপেন্দ্র দেবকে আহবায়ক ও লিটন লাল বণিককে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক কানু বণিক, যুগ্ম সচিব শংকর দত্ত, সদস্য যথাক্রমে বিমল বণিক, বাণীব্রত বণিক ও তপন বণিক। প্রেস বিজ্ঞপ্তি









