বাহুবলে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে স্মারকলিপি
গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বেলা ১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশ পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব সাদিক উজ্জল, ক্রীড়া সম্পাদক শেখ আমিনুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মঈনুল ইসলাম সান্তু। বাহুবল থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রশীদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জহুর আহমেদ, সেলিম, আজম, শিপন, জুনেদ, আনোয়ার, হোসাইন, জাবেদ, আলাউদ্দিন, ইউসুফ, মনসুর সামাদ, রমজান, মসিউর, ফয়সল, শহিদুল, জুয়েল, এনাম, রাজিব, তাজউদ্দিন মুরাদ, জামিল, রাজন, সাইফুল, ফজলু প্রমুখ। সভা শেষে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার হুমায়ূন কবিরের হাতে স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

শেষ পাতা