জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥ শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, এডভোকেট সুব্রত চক্রবর্তী, শংকর পাল, হীরেন্দ্র দত্ত, হবিগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার পাল, সদস্য সচিব অনুপ কুমার দেব মনা, অশোক রায় মঙ্গল, পৌর কাউন্সিলর গৌতম রায়, শংখ শুভ্র রায়, এডভোকেট তুষার মোদক, প্রদীপ দাশ সাগর, সাইফুল ইসলাম চৌধুরী, পরেশ কুমার দাশ, বিজিত কুমার দাশ প্রমূখ। সভায় বক্তাগণ আগামী ৯ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সফল করতে সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, এবারই প্রথম রাষ্ট্রীয় মর্যাদায় জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ব্যানারে দেশের সকল জেলায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওই দিন দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মাহমুদ হাসান।

শেষ পাতা