হবিগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এমপি মিয়া গোলাম পারোয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের আল ইসলাম ট্রাস্ট মিলনায়তনে হবিগঞ্জ জেলার দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এমপি। বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সিরাজুল ইসলাম মতলিব, শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আতাউর রহমান বাচ্চু। সভায় বক্তব্য রাখেন লুৎফুর রহমান, মু. খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, আতিকুল ইসলাম সোহাগ, মাহবুবুল আলম, কাজী মহসিন আহমেদ, মাওলানা আশরাফ আলী, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আব্দুর রাজ্জাক খান, মাওলানা ইদ্রিস আলী, শোয়েব পাশা, মাওলানা শেখ আব্বাস আলী, প্রভাষক সাদিকুর রহমান, সাইদুল হক চৌধুরী সাদিক প্রমূখ।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এমপি বলেন, সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ রূপে ব্যর্থতার পরিচয় দিয়ে, তার দায়ভার এড়াতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে মানবতা বিরোধী কাল্পনিক অভিযোগ এনে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিরোধীদলীয় নেতাদের জেলে আটকিয়ে রেখে আইন কানুনের নিম্নতম শিষ্টাচারের তোয়াক্কা না করে মানবতা বিরোধী অপরাধের চরম পরাকাষ্টা প্রদর্শন করে চলছে। বিজ্ঞপ্তি









