মাধবপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়ার নিকটবর্তী স্থানে রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপায় ছামিয়া খাতুন নামে ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ছামিয়া তার দাদীর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় মালবাহী ছোট ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার বড়ধলিয়া গ্রামের মোঃ জজ মিয়ার মেয়ে।

শেষ পাতা