এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের রিচি সমাজকল্যাণ সংস্থার সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ॥ রিচি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে ক্লাব কার্যালয়ে নুর মিয়ার সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদ মনিরের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান জাহির, রিচি সমাজকল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জিতু মিয়া, পল্লী বিদ্যুতের সাবেক ডিজিএম খালেদুজ্জামান সেলিম, রিচি ঈশানকোণা পঞ্চায়েত কমিটির সেক্রেটারী আব্দুর রাজ্জাক, মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলম। বক্তব্য রাখেন বিনয় সূত্রধর, ছাওয়াল আহমেদ, গোল্ডেন-এ প্লাস প্রাপ্ত ছাত্রী রাশিদা আক্তার, আরিফুল ইসলাম রনি। অনুষ্ঠানে ইতালি প্রবাসী রিচি গ্রামের সন্তান মোঃ শাহনুরের সৌজন্যে চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় রিচি ঈশানকোণা থেকে উত্তীর্ণ ৫৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।