বামৈ ইউনিয়ন ছাত্র সমাজের কমিটি গঠিত
লাখাই উপজেলা বামৈ ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন কল্পে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আবু লায়েছ স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিনের পরিচলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবসংহতির সদস্য সচিব কাজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট শিবলী খায়ের, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, অর্থ সম্পাদক আমিনুর রহমান মোতাহার, দপ্তর সম্পাদক সাগর চৌধুরী, অয়ন চৌধুরী। বক্তব্য রাখেন আফরাফ উদ্দিন জসিম, মনিরুল ইসলাম, মুখলেছুর রহমান, রাসেল আহমেদ, পাবেল আহমেদ, ছবুর মিয়া, শিপন মিয়া, মহি উদ্দিন, জীবন, হাবিবুর রহমান, রুবেল আহমেদ, আশিক মিয়া, আছকির মিয়া, লিটন, উজ্জল, ইব্রাহীম, সাইফুল, সুমন, মোস্তাক মিয়া, জুলহাস মিয়া, হুমায়ুন কবির, সাদ্দাম মিয়া, পুরুক মিয়া, রবিউল ইসলাম, এবাদুর মিয়া, আয়জুল আহমেদ, তুসজুল হক প্রমুখ। সভায় বক্তারা উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা সম্মেলন করার নির্দেশ দেন।
সভা শেষে রুবেল আহমেদকে সভাপতি, আশিক মিয়াকে সাধারণ সম্পাদক ও আছকির মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে বামৈ ইউনিয়ন ছাত্র সমাজের কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি