আতুকুড়া বাজারের ধান চাউল ব্যবসায়ী ইউসুফ আলী’র উদ্যোগে ইফতার মাহফিল
বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের ইকবাল ট্রেডার্সের সত্ত্বাধিকারী বিশিষ্ট ধান চাউল ব্যবসায়ী ইউসুফ আলীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার তার বাসবভনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম আখনজী, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, আতাউর রহমান, তাজুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন বিএনপি সভাপতি মঈনুল ইসলাম এখলাছ, জাপা সভাপতি নুরুল হক আখনজী, বাবুল মিয়া তালুকদার, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদিরুজ্জান খান জুসেফ, জনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, রায়েল আহমেদ, এনামুল হক আখনজী, মিরন চন্দ্র দাস, মহিবুল হোসেন উজ্জলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে মিলাদ পরিচালনা করেন মাওলা শাহনুর আলম মোজাহেদী। উল্লেখ্য, ব্যবসায়ী ইউসুফ আলী সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইকবাল আহমেদের পিতা। বিজ্ঞপ্তি