স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল শুক্রবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক মৃধা আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। ইফতারে অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুছা মিয়া, পঃ পঃ কর্মকর্তা আকিব উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সামসুউদ্দিন, বাবুল হোসেন, শাহ মোঃ সেলিম, ব্যবসায়ী নেতা মশিউর রহমান বাদশা, কাউন্সিলর গোলাপ খান, মৌলদ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।









