ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৯ আগস্ট হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মহাপ্রভু আখড়ায় আয়োজিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অজিত কুমার পালের সভাপতিত্বে ও সদস্য সচিব অনুপ কুমার দেব মনার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাস, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নলিনী কান্ত রায় নীরু, উদয় গৌর ব্রহ্মচারী, এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, শংকর পাল, এডভোকেট সুব্রত চক্রবর্তী, এডভোকেট মুরলী ধর দাস, এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, জগদীশ মোদক, এডভোকেট গৌরাঙ্গ শীল, ডাঃ অসিত রঞ্জন দাস, এডভোকেট রনজিৎ দত্ত, ফনী ভূষণ দাশ, কাউন্সিলর দীলিপ দাস, কাউন্সিলর গৌতম রায়, কাজল গোপ, নারায়ণ দাস, মিথুন দাস, কাঞ্জন বাবু, বনবিহারী দাস, সুজিত বণিক, প্রমথ সরকার, শংখ শুভ্র রায়, মঙ্গল রায়, এডভোকেট তুষার মোদক প্রমূখ।
সভায় প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ গ্রহণ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় সিদ্ধান্ত হয় ৯ আগস্ট সকাল ৮টায় স্থানীয় মহাপ্রভু আখড়া প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় মহাপ্রভু আখড়ায় এসে শেষ হবে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি