আগামী দিনেও রিচি ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আগস্ট মাস জাতির জন্য একটি শোকের মাস। খুনী চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে গণতন্ত্রে কালিমা লেপন করেছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। গতকাল রিচি ইউনিয়ন আওয়ামী লীগের শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আর তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, গত সাড়ে ৩ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। যা বিগত ৪০ বছরে এত উন্নয়ন ও উৎপাদন হয়নি। বিএনপির আমলে দেশে উন্নয়ন হবে দূরের কথা তাদের দলের নেতাকর্মীরা দেশে শুধু লুটপাট আর দুর্নীতি করেছে। তিনি বলেন, গত সাড়ে ৩ বছরে আমি হবিগঞ্জ-লাখাইয়ে উন্নয়নের দিকে অনেকটা এগিয়ে নিয়েছি। এছাড়াও রিচি ইউনিয়নের অনেকগুলি রাস্তা নির্মাণ করেছি। ইতোমধ্যে দুটি কলেজ, দু’টি প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করেছি, শুধু তাই না রিচি ইউনিয়নের রাস্তাঘাট-ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মক্তব, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মন্দির, শ্মশানের ব্যাপক হারে বরাদ্দ দিয়েছি। ইনশাল্লাহ সকলের দোয়া এবং আশির্বাদে আগামী দিনেও উন্নয়নের ধারাবাহিকতা আমার অব্যাহত থাকবে।
ইউনিয়ন কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম দুলাই। বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান শামীম। বক্তব্য রাখেন মোতাহের হোসেন রিজু, এস এম শফিউল্লাহ, শফিকুজ্জামান হিরাজ, শেখ শাহজাহান কবির, জাকারিয়া চৌধুরী, শামছু মিয়া, আরব আলী বিকম, ডাঃ জিতু মিয়া, ডাঃ ইসতিয়াক চৌধুরী রাজ, এস এম শামীম, সিরাজুল ইসলাম শান্ত, ফজল উদ্দিন তালুকদার, শেখ সেবুল আহমেদ, মহিউদ্দিন পারভেজ, বাদল মিয়া, আফরোজ মিয়া, ফখরুল হামিদ, বেলাল মিয়া প্রমূখ।
প্রথম পাতা