আউড়া গ্রামের ঈদগা ও কবরস্থান নিয়ে বিরোধ
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামের ঈদগা ও কবরস্থান নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মারপিটে আহত হয়েছেন ৩ মহিলাসহ ৫ জন। সূত্র জানায়, গত এক বছর ধরে আউড়া গ্রামের ঈদগা ও কবরস্থান নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এমপি এডভোকেট মোঃ আবু জাহির ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক কয়েকবার সালিশ করেছেন। কিন্তু বিরোধের সমাধান হয়নি। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আউড়া গ্রামের মনির মিয়া ও সৈয়দ মিয়ার উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। ঘটনায় আহতদের বাড়ি কাছাকাছি হওয়ায় শোর চিৎকার শুনে মহিলারা বের হয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে ৬৫ বছরের ফুটিজান বিবি, আয়েশা বেগম (৩৮) ও হাফিজা বেগম (৩৫) আহত হন। তাদের মধ্যে ফুটিজান বিবির এ বছর হজ্বব্রত পালনে যাওয়ার কথা। এই হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।