ছাত্রদলের ইফতার মাহফিল ও আলোচনা সভা
হবিগঞ্জ ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল আনোয়ারপুর বাইপাস সড়কে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ইফতার মাহফিলে দেশ ও দেশের জনগণকে আওয়ামী দুঃশাসনের হাত থেকে রক্ষা ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য বক্তাগণ দেশের সচেতন নাগরিক ও ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এবং আগামী সংসদ নির্বাচনে তারা হবিগঞ্জ-লাখাই আসনে আলহাজ্ব জি কে গউছকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী করার আহবান জানান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, শহিদুর রহমান, ছালেক মিয়া, জুয়েল মিয়া, রায়হান চৌধুরী, আমিন মিয়া, আলমগীর, জজ মিয়া, আলী আজগর, তুহিন, রাসেল, জসিম, জাকির, মুকন, মিল্টন, সাকিল, আরিফ প্রমূখ। বিজ্ঞপ্তি