নবীগঞ্জে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষের ঘটনাটি সালিশে নিষ্পত্তি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার-কুর্শি-রায়পুরে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি সালিশে নিষ্পত্তি হয়েছে। গতকাল কুর্শি ইউনিয়ন কমপ্লেক্সে সাবেক এমপি খলিলুর রহমান চৌধুরী রফির সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকে উভয় পক্ষের জবানবন্দী শেষে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ.ক.ম ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, বজলুর রশীদ চৌধুরী, ভূমিহীন নেতা আব্দুর রহিম সমন্বয়ে গঠিত বোর্ড বিষয়টির মিমাংসা দেন।
গত ২৪ জুলাই দিবাগত গভীর রাতে আউশকান্দি সিএনজি স্টেশন দখলকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বাংলাবাজার কুর্শি ও রায়পুরের মধ্যে দু’দল শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে শ্রমিক নেতা তোফায়েল আহমদ ছায়েদসহ অন্তত ২০ আহত হয়।