লালচান্দ চা বাগানের বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থিত লালচান্দ চা বাগানের বিভিন্ন ছড়া থেকে প্রভাবশালী লোকেরা প্রতিযোগিতামূলক ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে পাহাড় ধ্বসে ছড়ায় পড়ছে। পরিবেশ হুমকির মুখে।
সূত্রে জানা গেছে, বাগানের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় প্রতিদিন ট্রাক্টরযোগে ছড়া থেকে বালু মাটি উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে। বিনিময়ে অসাধু কর্মকর্তারা প্রভাবশালীদের কাছ থেকে ভাগ পাচ্ছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে নজর দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। সূত্রটি জানায়, বাগানের অসাধু কর্মকর্তারা কাউকে তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত ছড়াগুলো থেকে বালু উত্তোলনে প্রভাবশালীদের সহযোগিতা করে যাচ্ছে।

শেষ পাতা