রিচি ইউনিয়নে সদর থানা ছাত্রদলের মতবিনিময় সভা
গত শনিবার হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন হাসপাতাল প্রাঙ্গণে সদর থানা ছাত্রদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা ছাত্রদল নেতা ইকবাল হোসেন সজিবের সভাপতিত্বে ও শামীম আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুসা আহাম্মদ দিপু। বিশেষ অতিথি ছিলেন পারভেজ মোল্লা। উপস্থিত ছিলেন হুসন আলী, বরজু মিয়া, শামীম উসমান, আব্দুল মালেক, হেলাল আহমেদ বাবু, রুহেল খান, আলী আহাম্মদ, সুমন, হানি, ফরহাদ, শিপন, হৃদয়, সোহাগ, ছাকিব, হারিছ, লিটন, মন্নান, তপু, রহিম, কাজল, মনু, আব্দাল, মৃদুল, জুয়েল, বেলাল, রকি, আলামিন, রনি, অলিমা, জামাল, সাহাবুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি