নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ওসমানী সড়কে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এর উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার আলহাজ্ব দেওয়ান জিল্লুল হক চৌধুরী। প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ বাছিতের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন উদ্বোধকসহ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী শিকদার, সিনিয়র সাংবাদিক আবদুল কাইয়ুম আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এম মুজিবুর রহমান, সরওয়ার শিকদার, কিবরিয়া চৌধুরী, আকিকুর রহমান সেলিম, শাহ মিজানুর রহমান, রাকিল হোসেন, আশাহিদ আলী আশা, সেলিম তালুকদার, জাকির হোসেন চৌধুরী প্রমুখ।








