যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে যুবলীগ বাহুবল উপজেলা শাখার নতুন কমিটির উদ্যোগে মিরপুরে বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ বাহুবল শাখার সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন শাহীন। উপস্থিত ছিলেন যুবলীগের সহ-সভাপতি ছায়েদ, আব্দুল হাই, জগলু, আব্দুল কাদির, মখলিছুর রহমান, মামুনুর রাশিদ, আব্দুস শহিদ, এমরান, আরজু, সুমন ও দুলাল প্রমূখ। বিক্ষোভ মিছিল শেষে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় বাহুবল উপজেলার সকল সড়কে মোটর সাইকেলযোগে প্রচার মিছিল আয়োজনের সিদ্ধান্ত হয়। গতকালের মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নতুন কমিটির নেতৃত্বে যুবলীগে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিজ্ঞপ্তি









