ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ মূল্যায়ন করলেন মেয়র জি কে গউছ
ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় হবিগঞ্জ পৌরসভার আরো এক ধাপ অগ্রগতি
হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ পৌরসভা কার্যালয় হতে উমেদনগর ক্লাস্টার সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউপিপিআর প্রকল্প কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মূল্যায়ন করেছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৫ জন প্রাথমিক দলের দলনেতা এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর তিনদিন মেয়াদী এ কোর্সে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে মানবাধিকার, জেন্ডার, নারীর ক্ষমতায়ন, যৌতুক-বাল্য বিবাহ ও বহু বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র জি কে গউছ অংশগ্রহণকারীদের আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন প্রশ্ন করেন এবং অংশগ্রহণকারীগণ যথাযথ উত্তর দিতে সক্ষম হন। মেয়র অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান পারিবারিক ও সামাজিক জীবনে কাজে লাগাতে হবে। যাতে পৌরসভার সুষম উন্নয়ন সম্ভব হয়। তিনি বলেন, ভবিষ্যতে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তদারকী ও পর্যবেক্ষণ করা হবে। এজন্য ইউপিপিআর প্রকল্পের আওতায় ৪টি ক্লাস্টার সেন্টারে কমিউনিটি রিসোর্স সেন্টার চালু করা হবে, যেখানে সিডিসিসহ কমিউনিটির লোকজন ইন্টারনেটের মাধ্যমে দেশ-বিদেশে নিয়মিত তথ্য আদান-প্রদান করতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথোপকথনকালে পৌর মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, গৌতম কুমার রায়, সৈয়দা লাভলী সুলতানা, মোঃ আলমগীর।
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপিপিআর প্রকল্পের সদস্য সচিব ও পৌরসভার সচিব জাবেদ ইকবাল চৌধুরী ও ইউপিপিআর প্রকল্পের টাউন ম্যানেজার নজরুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কের দায়িত্বে ছিলেন প্রকল্পের সোসিও ইকোনোমিক এক্সপার্ট নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

প্রথম পাতা