হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে অবস্থিত হাজী আমির আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ছাত্রছাত্রীদের হাতে উপবৃত্তির টাকা তুলে দেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এমপি আবু জাহিরের বাসভবনে ছাত্রছাত্রীদের হাতে ৬শ’ টাকা করে দেয়া হয়। উল্লেখ্য, হাজী আমির আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন এডভোকেট মোঃ আবু জাহির। প্রেস বিজ্ঞপ্তি








