স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। থানার এসআই ইয়াছিনুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে থানার এসআই আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জগদীশপুর এলাকায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালান। এ সময় জুয়া খেলা অবস্থায় জগদীশপুর গ্রামের কামাল মিয়া (৩৫), আবুল খায়ের (৩৫), কামাল মিয়া (৩০), আব্দুল রহিম (৪৫), ফুরু মিয়া (৩৫) এবং মজনু মিয়াকে (৪০) আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১৫শ’ টাকা জব্দ করেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে।









