এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। গত রবিবার সকাল থেকে তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও, কাশিরামপুর, শাহাপুর, চক্রামপুর, দশকাহনিয়াসহ প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন বাহুবল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ। পরিদর্শনকালে এমপি শেখ সুজাত দুর্গত এলাকার মানুষকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে এসব মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, প্রবল বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার পাহাড়ি পানি নেমে খোয়াই ও করাঙ্গী নদীর দু’পাড় উপচে এলাকায় বন্যার সৃষ্টি করে।
উল্লেখ্য, প্রবল বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরার পাহাড়ি পানি নেমে খোয়াই ও করাঙ্গী নদীর দু’পাড় উপচে এলাকায় বন্যার সৃষ্টি করে।