প্যারিস প্রতিনিধি ॥ হবিগঞ্জ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক, বৈশাখী টেলিভিশন ও বিডি নিউজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে দৈনিক খোয়াই পাঠক ফোরাম, ফ্রান্সের উদ্যোগে সংগঠনের সভাপতি রেজাউল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন খানের পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাংবাদিক রাসেল চৌধুরী একজন তরুণ সাংবাদিক। তাকে মামলায় জড়িয়ে দেয়া গণতান্ত্রিক দেশে মুক্ত সাংবাদিকতার উপর নগ্ন আঘাত। তাই অবিলম্বে তার নাম মামলা থেকে বাদ দেয়ার জন্য প্রশাসনের প্রতি বক্তারা জোর দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক রাসেল, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাবেক যুবদল নেতা রুমান চৌধুরী প্রমূখ।