মাধবপুরে কয়েক ঘন্টার বর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি ॥ ব্রিজ ভেঙ্গে যানজটের সৃষ্টি
আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ গতকাল শুক্রবার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় একটি ব্রিজের একাংশ ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন সূত্রে জানা যায়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বালি মিশ্রিত পানি বোনা আমন, মৌসুমী সবজি জমিগুলোর উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকার আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়। জগদীশপুর, শাহজাহানপুর, আন্দিউড়া, চৌমুহনী, বহরা এবং ধর্মঘর ইউনিয়নের গ্রামগুলোর জনগণ এই ঢলের পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
প্রথম পাতা