হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নয়া কমিটি গঠন
সায়েদুজ্জামান জাহির সভাপতি রাসেল চৌধুরী সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির সভাপতি ও বৈশাখী টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের বর্তমান সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দিগন্ত টিভি প্রতিনিধি এডভোকেট এম এ মজিদ ও দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার এস এম সুরুজ আলী। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান।
১১ সদস্য বিশিষ্ট কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই), যুগ্ম সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন (একুশে টিভি), কোষাধ্যক্ষ শ্রীকান্ত গোপ (দেশ টিভি)। নির্বাহী সদস্যগণ হলেন- হারুনুর রশিদ চৌধুরী (এনটিভি), আলমগীর খান (বিটিভি), সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা (চ্যানেল এস), আব্দুল হালীম (এটিএন বাংলা), এম এ মজিদ (দিগন্ত টিভি) ও শরীফ চৌধুরী (ইসলামিক টিভি)। ১ বছর মেয়াদের উক্ত কমিটি আগামী ১ জুলাই দায়িত্বভার গ্রহণ করবে।
নির্বাচন শেষে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর উপর দায়েরকৃত ষড়যন্ত্রমুলক হত্যা মামলার নিন্দা এবং মামলা থেকে রাসেল চৌধুরীর নাম প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।
প্রথম পাতা