স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আন্তঃজেলা মোটর সাইকেল চোরের সদস্য কুখ্যাত চোর জামরুল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ। সে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মোঃ তৌহিদ মিয়ার পুত্র। পুলিশ জানায়, গতকাল রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই দৌস মুহাম্মদ ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাখাই কালাউক এলাকায় জামরুলকে ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ তাকে দৌঁড়িয়ে আটক করে। পুলিশ জানিয়েছে, জামরুল একজন কুখ্যাত মোটর সাইকেল চোর। সে আন্তঃজেলা চোর চক্রের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মোটর সাইকেল চুরির অভিযোগ রয়েছে।








