বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ইকরাম গ্রামে বজ্রপাতে মুক্তাদির হোসেন (২৩) নামে এক যুবক আহত ও ৬টি গরু মারা গেছে। গতকাল সকালে টানা বর্ষণ ও পরপর একাধিক বজ্রপাতের ঘটনা ঘটে। ইকরাম গ্রামের কৃষক হাজী তৈয়ব আলীর গোয়াল ঘরে একটি বজ্রপাত পড়ে ৬টি গরুর মৃত্যু হয়। মৃত গরুর মূল্য আনুমানিক ৩ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বজ্রপাতে আহত মুক্তাদির হোসেনকে হবিগঞ্জ সদর হাতপাতালে ভর্তি করা হয়েছে।









