বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ বিতরণকালে এমপি আবু জাহির
এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে সারাদেশে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছিল। ৬৩টি জেলায় একযোগে গ্রেনেড হামলা করে দেশে অরাজকতার সৃষ্টি করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৩ বৎসর অতিক্রম করেছে কিন্তু দেশের কোথাও গ্রেনেড বা বোমা হামলা হয়নি। গতকাল বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত ও আহত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণকালে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে কিবরিয়ার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল। বর্তমান সরকার সকল হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে চায়।
গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, মাছরাঙা টিভি প্রতিনিধি ও সাপ্তাহিক হবিগঞ্জ পত্রিকার সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরো, সাবেক সভাপতি মোহাম্মদ আলী মুন্সি প্রমূখ।
এদিকে এমপি আবু জাহির ৪ পরিবারের হাতে ১ লাখ করে মোট ৪ লাখ টাকা তুলে দেন। এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৭ জনের হাতে ৫৭ লাখ টাকা তুলে দিয়েছিলেন। উল্লেখ্য, এডভোকেট মোঃ আবু জাহিরের ঐকান্তিক প্রচেষ্টায় বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের পরিবারের জন্য মোট ৬১ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তি
এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে সারাদেশে গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছিল। ৬৩টি জেলায় একযোগে গ্রেনেড হামলা করে দেশে অরাজকতার সৃষ্টি করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার ৩ বৎসর অতিক্রম করেছে কিন্তু দেশের কোথাও গ্রেনেড বা বোমা হামলা হয়নি। গতকাল বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত ও আহত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণকালে তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে কিবরিয়ার মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বকে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল। বর্তমান সরকার সকল হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে চায়। গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান, মাছরাঙা টিভি প্রতিনিধি ও সাপ্তাহিক হবিগঞ্জ পত্রিকার সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিরো, সাবেক সভাপতি মোহাম্মদ আলী মুন্সি প্রমূখ।
এদিকে এমপি আবু জাহির ৪ পরিবারের হাতে ১ লাখ করে মোট ৪ লাখ টাকা তুলে দেন। এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৭ জনের হাতে ৫৭ লাখ টাকা তুলে দিয়েছিলেন। উল্লেখ্য, এডভোকেট মোঃ আবু জাহিরের ঐকান্তিক প্রচেষ্টায় বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় আহত ও নিহতদের পরিবারের জন্য মোট ৬১ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তি









