জাতীয়তাবাদী তরুণ দল হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা কমিটির সভাপতি ড. আর.এ গণির সম্মতিতে ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক রাব্বির আহমেদ শুভ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদ মুরাদ তালুকদারের যৌথ স্বাক্ষরে গত ১ জুন হবিগঞ্জ জেলা তরুণ দলের কমিটি অনুমোদন করা হয়েছে। তরুণ দল কেন্দ্রীয় সদস্য মোঃ সারোয়ার আলম খানকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন আহবায়ক সারোয়ার আলম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন আফরোজ, যুগ্ম আহবায়ক মারুফ উদ্দিন, আলমগীর হোসেন জুমন, খালেদ আহমেদ, আবু তাহের নান্টু, রেজাউল করিম খান, রিপন হাসান, মোহাম্মদ আলী। কমিটির সদস্যরা হলেন- সামছুল আলম, মেরাজ মিয়া, এস এম ফরিদুজ্জামান, কাউছার আহমেদ, কামরুল ইসলাম, সেলিম, সুমন আহমেদ, মেহেদি হাসান লিটন, কাউছার আহমেদ-২, সুজন মিয়া, মনোয়ার হোসেন রাজু, যুবায়ের আহমেদ সুমন, মন্টি রায়, রাসেল আহমেদ, আবু নায়েম চৌধুরী, তোফায়েল আহমেদ, হান্নান তালুকদার, মিজান খান, সজিব আহমেদ, কাউছার আহমেদ জীবন, মির্জা আনোয়ার, রাজু আহমেদ প্রমুখ। উক্ত কমিটি হবিগঞ্জে জাতীয়তাবাদী দলকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে। বিজ্ঞপ্তি