পাসপোর্ট অফিস এলাকায় চুরির অভিযোগে যুবক গ্রেফতার
নজরুল ইসলাম ॥ হবিগঞ্জ শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে চুরির অভিযোগে ইমান আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত প্রায় ৮টায় সদর থানার এসআই প্রদীপ কুমারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমান আলী পৌর এলাকার হরিপুরের ছুরাব আলীর পুত্র।