বাহুবলে ২ গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৭৮ হাজার টাকা লুট
নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ বাহুবলে ২ গরু ব্যবসায়ীকে মারধোর করে ৭৮ হাজার টাকা লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল রাতে সেওড়াতুলী গ্রামের গরু ব্যবসায়ী কামরুল মিয়া ও লীল মিয়া নবীগঞ্জ মেলার বাজারে গরু বিক্রি করে বাহুবলের পুটিজুরী বাজারে আসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত প্রায় ১১টায় মহাসড়কের হাসনাবাদ গ্রামের কাছে ৮/১০ জনের মুখোশধারী একদল ডাকাত তাদেরকে আটক করে পিটিয়ে গরু বিক্রির টাকা লুটে নেয়। ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় তাদেরকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়।