আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে গলায় ফাঁস দেয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার
শেখ আমীর হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পিতা সাবেক মেম্বার সেলিম মিয়া জানান, প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়ার পর তার কন্যা শিবপাশা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ঝুমা আক্তার তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন তার রুমের দরজা লাগানো দেখে ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখা যায় ঘরের তীরে শাড়ি পেঁছানো অবস্থায় ঝুমার লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।