এডভোকেট আল-আসলাম মুমিন জাসাদ কেন্দ্রীয় সহ-সভাপতি মনোনীত
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ) সিলেট জেলা কমিটির আহবায়ক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক এডভোকেট আল-আসলাম মুমিনকে বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। গত ২১ মে জাসাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুর রহমানের পরামর্শক্রমে এডভোকেট আল-আসলাম মুমিনকে এই মনোনয়ন দেয়া হয়।
এডভোকেট আল-আসলাম মুমিনের এই মনোনয়নে সিলেটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি