মাধবপুর প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাবরিনা খান শুচি সাধারণ বৃত্তি পেয়েছে। সে ২০০৮ সালে উত্তর বেজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল। শুচি বাহুবল উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মরত সফিউল আলম খান ও উত্তর বেজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কাজী শেফা বেগমের কন্যা। সে সকলের দোয়া প্রার্থী।








