স্বেচ্ছাসেবক লীগ রিচি ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গত সোমবার সন্ধ্যায় দূর্লভপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শেখ আবুল আহমেদ। বক্তব্য রাখেন কাদির মিয়া, জুমরত আলী, সমুজ আলী, সুজন মিয়া, নূর উদ্দিন, মতি মিয়া, করম আলী, আব্দুর রশিদ প্রমূখ। পরে মোস্তফা কামালকে সভাপতি, আব্দুস শহীদকে সাধারণ সম্পাদক ও জুয়েল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য স্বেচ্ছাসেবক লীগ ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।









