ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে ছাত্র মজলিসের মানববন্ধন
ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র এবং চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ শহর শাখায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে শহর সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে এবং জাহিদুল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর শাখার সভাপতি এহতেশামুল হক শামীম, ছাত্র মজলিস জেলা সভাপতি শিব্বির আহমদ, জেলা সেক্রেটারী মাহমুদুল হাসান কিবরিয়া, নূরুল ইসলাম কোহিনুর। বক্তাগণ অবিলম্বে মহানবী (সাঃ) এর কটুক্তকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার দাবি জানান। বিজ্ঞপ্তি