স্নানঘাট ইউনিয়ন ছাত্রলীগের নয়া কমিটি
গত ২১ এপ্রিল বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। সম্মেলন উদ্বোধন করেন থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদ ফারুক। প্রধান বক্তা ছিলেন থানা ছাত্রলীগের সম্পাদক এম রশীদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সদস্য জসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ১নং স্নানঘাট ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আব্দুল মোছাব্বির শাহীন, অলিউর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সহিদুল ইসলাম মঈন, কামাল আহমেদ, জহুর আহমেদ, ফেরদৌস আলম, দেওয়ান নিয়াজ, শাহ বাহার আহমেদ, খন্দকার বাবুল। সভাপতিত্ব করেন অমর রায়। সম্মেলনে শাহ্ নূরুল ইসলাম মিলাদকে সভাপতি ও আব্দুস সামাদ তারাকে সাধারণ সম্পাদক করে নয়া কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি